জাবিতে গণপিটুনিতে হত্যার ঘটনায় আরেক শিক্ষার্থী গ্রেফতার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনি দিয়ে হত্যা মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রোববার ভোরে গাজীপুরের হোতাপাড়ায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শিক্ষার্থী মামলার তিন নম্বর আসামি বলে জানা গিয়েছ। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।