ভারতে ইলিশ পাঠানো নিয়ে যে কথা জানালেন উপদেষ্টা ফরিদা আখতার
ভারতে ইলিশ রপ্তানির সরকারি সিদ্ধান্তের পর বাংলাদেশের সামাজিক মাধ্যমে যে ব্যাপক আলোচনা চলছে, সে প্রেক্ষাপটে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার তিনি সচিবালয়ে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "ভারতে দূর্গাপুজা উপলক্ষ্যে (ইলিশ পাঠানোর) বিশেষ অনুরোধ ছিল। তার প্রেক্ষিতে ব্যবসায়ীদের অনুরোধে এই অনুমোদন দেয়া হয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই।"
ফরিদা আখতার বলেন, “আমাদের প্রতিশ্রুতি আগের মতোই আছে যে, আমরা যেন বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে রপ্তানি হবে।”