• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পিটিয়ে হত্যা ও ক্যাম্পাস নিয়ে যা বলল ছাত্রলীগ

পিটিয়ে হত্যা ও ক্যাম্পাস নিয়ে যা বলল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

রবিবার গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি পাঠায় ছাত্রলীগের একটি সূত্র।

বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।