• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাতসহ ও তার আমন্ত্রণে নৈশ্যভোজে অংশ নেবেন।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি এখনো অনিশ্চিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।