সাবেক ভূমিমন্ত্রীর ব্যাংক একাউন্ট সচল করতে আদালতে বিএনপি নেতা
সাবেক দুর্নীতিবাজ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
দুর্নীতি, অর্থপাচার ও বিদেশে সম্পদ গড়ে আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক একাউন্ট খুলতে রিট করেছেন তার স্ত্রী রুখমিলা জামান। রিটকারীর পক্ষে আবেদন পরিচালনা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন।
তবে রিটের শুনানি চলতি সপ্তাহে নয় বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
গত ১২ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ দেয় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামান। গত ১৮ আগস্ট থেকে কয়েক দফায় এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।