গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে ঢাবিতে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে গণপিটুনি ও হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। এ অধিকার কারও নেই। একই সাথে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হেনস্তার শিকার না হয়, সে ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে।