কর্মস্থলে যোগদান না করা পুলিশদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “যেসব পুলিশ এখনও কর্মস্থলে যোগদান করেনি, তাদেরকে আর যোগদান করার সুযোগ দেওয়া হবে না।”
ওই পুলিশ সদস্যদের ক্ষেত্রে “ডিসিপ্লিনারি অ্যাকশন” নেওয়ার কথা বলেন তিনি।
“তাদেরকে কোনোভাবে মাফ করা হবে না। নিশ্চয়ই তারা কোনও অপকর্মে জড়িত ছিলেন, এ কারণে কাজে যোগদান করেননি। যারা ভালো, তাদের সবাই যোগদান করেছে।''
যারা যোগদান করে নাই, তাদের সংখ্যা খুবই নগন্য উল্লেখ করে তিনি আবারও বলেন যে যোগদান না করা পুলিশ “বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত। এদেরকে যদি পারেন, তাহলে আপনারা আমাদের কাছে ধরিয়ে দেন।”