• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল

মেট্রোরেল চলাচল নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল লাইনে চিহ্নিত হওয়া ত্রুটি সমাধানের কাজ চলছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মেট্রোরেলের ভায়াডাক্ট প্যাড দেবে যায়। পরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল এর পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, বিকাল চারটার কাছাকাছি সময়ে যোগাযোগ স্বাভাবিক করা যাবে। ভায়াডাক্ট প্যাড সরে যাওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়। এখন নতুন প্যাড বসানোর কাজ চলছে।

তবে, উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।