গণবিবাহ আয়োজন নিয়ে যা জানাল ঢাবি কর্তৃপক্ষ
গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যে 'গণবিবাহ' কর্মসূচি চলছে, সে বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে 'গণবিবাহ' আয়োজনের কোনও অনুমতি কাউকে দেয়নি কর্তৃপক্ষ।
এমনকি কেউ বিশ্ববিদ্যালয়কে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।