আশুলিয়ায় সংঘর্ষে নারী পোশাক কর্মী নিহত
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সংঘর্ষে এক নারী কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম। নিহত নারী পোশাক কর্মীর নাম রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টের সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।
টানা শ্রমিক আন্দোলনে মাসকট গার্মেন্ট বন্ধ ছিল। কারখানা খুলে দেয়ার দাবিতে মঙ্গলবার শ্রমিকরা জড়ো হয়েছিলেন। পরে সাউদার্ন ও রেডিয়েন্স কারখানার শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এসময় রোকেয়া বেগম নিহত হন।