শাহরিয়ার কবির মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত রিমান্ডে
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে দুটি পৃথক হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আদালতে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মঙ্গলবার সকালে তাদেরকে কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়।
রাজধানীর ভাষানটেক থানায় দায়ের করা একটি হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। এছাড়া মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রমনা থানার আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।