সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু গ্রেফতার
সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির প্রধান মোজাম্মেল বাবুকে করা গ্রেফতার হয়েছে। সোমবার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ চারজনকে আটক করা হয়।
ধোবাউড়া থানার ওসি মো. চান মিয়া এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল বলে ওসি জানিয়েছেন।