জুলাই ২৪ গণহত্যার তদন্তে বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল
গত জুলাই-আগস্টের স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সরকারের দমন পীড়নের তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। মঙ্গলবার থেকে প্রতিনিধি দল তদন্তের কাজ শুরু করবে।
সফরকালে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ও ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে। এছাড়া তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করবেন।
আট সদস্যের প্রতিনিধি দলের দুইজন সদস্য সোমবার ঢাকায় পৌছানোর কথা রয়েছে। বাকি সদস্যরা মঙ্গলবার অথবা ধাপে ধাপে আসতে পারে।
প্রতিনিধি দলটি এক মাস বা তারও বেশি সময় ধরে স্বাধীন ভাবে এই তদন্ত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।