বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে শুরু করবে।
আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।