আব্দুল্লাহিল বাকী খান আর নেই
ময়মনসিংহের ভালুকা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আব্দুল্লাহিল বাকী খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল্লাহিল বাকী খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে পারিবারিক চিকিৎসক তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে রাত সোয়া আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহিল বাকী খানকে মৃত ঘোষণা করেন।
মরহুম আব্দল্লাহিল বাকী খান স্ত্রী, ৬ কন্যা, দুই পুত্র, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দৈনিক আমরাই বাংলাদেশ এর সম্পাদক তাহাজীব হাসান তালুকদারের নানা।