• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আগের মতোই এক সঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি: ভারতীয় হাইকমিশনার

আগের মতোই এক সঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আগের মতোই এক সঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি।তিনি আরও বলেছেন, বাংলাদেশে চলমান কোনো ভারতীয় প্রকল্প স্থগিত হয়নি। চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা ফিরে এসে কাজ শুরু করবেন।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগের মতোই একসাথে কাজ করছে ঢাকা ও দিল্লি।

অর্থ উপদেষ্টার সাথে বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

 

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।