বিদ্যুৎ ঘাটতি নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।
তবে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান উপদেষ্টা।
বেশ কিছুদিন ধরেই, বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বিগত সরকারের সময়ও লোডশেডিংয়ের কারণে ভুগতে হয়েছে ঢাকার বাইরের জেলাগুলোর বাসিন্দাদের।