• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার কড়া বার্তা ভারতের সুপ্রিম কোর্টের

আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার কড়া বার্তা ভারতের সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সোমবার প্রধান বিচারপতি বলেন আগের শুনানিতেই চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল, যদিও তা হয়নি। তার কথায়, “তাদের (আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের) বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, আমরা তো বলেছি। কিন্তু তারা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।”

একইসঙ্গে রাজ্যকে জানানো হয়েছে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি যেন নিশ্চিত করা হয়।

সোমবার নবান্নর সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আদালতের নির্দেশের বিষয়ে উল্লেখ করে ইঙ্গিত দেন, আন্দোলনরত চিকিৎসকেরা আলোচনায় বসতে চাইলে সরকার রাজি।

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।