• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পররাষ্ট্র সচিব হলেন জসীম উদ্দিন

পররাষ্ট্র সচিব হলেন জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র সচিব পদ থেকে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের এক সপ্তাহের মাথায় নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন মো. জসীম উদ্দিন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইটে নতুন সচিব হিসেবে তার প্রোফাইলসহ ছবি সংযুক্ত করা হয়েছে।

প্রোফাইলের তথ্য অনুযায়ী, মি. উদ্দিন এর আগে চীন, কাতার এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন তিনি।

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।