• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নাইকো মামলার সব সাক্ষীকে তলব

নাইকো মামলার সব সাক্ষীকে তলব

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে ১২ই সেপ্টেম্বরের মধ্যে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। দুদকের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন ফাতেমা খানম।

তিনি গণমাধ্যমকে বলেন, “গত দুই- তিনটা তারিখে সাক্ষী না আসায় একটা গ্যাপ পড়ে গেছে। সাক্ষী না আসলে সবসময়ই আসামীপক্ষ মামলা ক্লোজ করতে বলতে পারেন। কিন্তু মামলার সাক্ষী না হওয়া পর্যন্ত, তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দেবে, সব ডকুমেন্টস প্রদর্শন করবে সব প্রসিডিং শেষ করবে। তখনই মামলা ক্লোজ হবে। তার আগে তো হবে না”।

এ মামলার আরো ৫০ থেকে ৬০ জন সাক্ষী রয়েছে বলে জানান ফাতেমা খানম।

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।