• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মোদি – ইউনূস বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

মোদি – ইউনূস বৈঠক নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কোন বৈঠক হবে কী-না সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সেপ্টেম্বরের শেষে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী মি. মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের মধ্যে বৈঠকের ব্যাপারে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে ওই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ওইসব খবরে বলা হয়েছে, বৈঠকের জন্য বাংলাদেশ প্রস্তাব দিলেও নয়াদিল্লি এখনো তা নিশ্চিত করেনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা আমি এখুনি কিছু বলতে চাই না। কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে (বৈঠক) হচ্ছে অথবা হচ্ছে না। বস্তুত মোদী যে যাচ্ছেন এটার একশো পারসেন্ট নিশ্চয়তা আমরা এখনো পর্যন্ত পাইনি। একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন।”

বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটার একটা পদ্ধতি আছে। সে অনুযায়ী আমরা এগোবো। এটা এমন না যে একমাস আগে আমরা বলে রাখি, আমরা দেখা করতে চাই তোমাদের সাথে।"

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।