'জুলাই স্মৃতি জাদুঘর' হবে গণভবন
গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার সরেজমিনে গণভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ড. আদিলুর রহমান খান।
তিনি বলেন, “গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেইড ইন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটি নিব।”