জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ওএসডি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ওএসডি করা হয়েছে। তাকে সরিয়ে মো. মোখলেসুর রহমানকে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।