ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী আর নেই
ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষানুরাগী আশেক উল্লাহ চৌধুরীর মৃত্যুতে ভালুকা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার বাদ জমআ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।