• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

গান্ধী আশ্রম ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মেজর (অব:) জীবন কানাই দাস

গান্ধী আশ্রম ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মেজর (অব:) জীবন কানাই দাস

সেন্ট্রাল ডেস্ক

গান্ধী আশ্রম ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোনীত হয়েছেন মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস। আগামী তিন বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। গত মেয়াদেও তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন। 

 

বুধবার (২৬ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। 

 

মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন। তিনি প্রবীণদের জীবনমান উন্নয়নে পরিচালিত চ্যারিটি প্রতিষ্ঠান স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২৭ জুন ২০২৪, ০৮:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।