• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

চতুর্থ বর্ষে পদার্পণ: শনিবার পুনর্মিলনী করবে ‘আপন ঘর’

চতুর্থ বর্ষে পদার্পণ: শনিবার পুনর্মিলনী করবে ‘আপন ঘর’

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ বর্ষে পদার্পণ ও তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার জনপ্রিয় কল্যাণমূলক সংস্থা ‘আপন ঘর’। সংস্থাটির চেয়ারম্যান মো. সাইফুল আলম ও সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী শনিবার (১৪ জানুয়ারি) সংস্থাটির সদস্য ও সর্বস্তরের শুভাকাঙ্খীদের নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পক্ষাঘাত গ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র সিআরপি এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী ড. অ্যান ভ্যালরী টেইলর। পুনর্মিলনীতে বিশেষ অতিথি থাকবেন সিআরপি এর নির্বাহী পরিচালক ড. সোহরাব হোসেন।

০৭ জানুয়ারি ২০২৩, ০৫:৩৯পিএম, ঢাকা-বাংলাদেশ।