• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

সৌদি আরবে গাড়ি চাপায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে গাড়ি চাপায় ৩ বাংলাদেশি নিহত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদির খোবার এলাকার আবু হাদরিয়া সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশরাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

সৌদি আরবে বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এসময় একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের লাশ দ্রুতই দেশে পাঠানো হবে বলে দূতাবাস সূত্র জানিয়েছে।

০৬ এপ্রিল ২০২২, ০১:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।