আশ্রয়হীন অসহায়ের পাশে দাড়াতে দান করুন আপন ঘরে
ফাইল ছবি
‘আপন ঘর’। এটি আদতে কোনো ঘর নয়। বরং ঘরছাড়া আশ্রয়হীন মানুষের পাশে দাড়ানো এক মানবিক প্রতিষ্ঠান ‘আপন ঘর’। দেশের অসংখ্য অসহায়, শারীরিক ও মানসিকভাবে অক্ষম, ছিন্নমুল ও উদ্ভ্রান্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অসহায় মানুষের পাশে গত দুই বছর ধরে ‘আপন ঘর’ স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে অসংখ্য মানুষকে নিজ ঘরে পৌছে দিয়েছে সংস্থাটি। অসুস্থ অনেক মানুষের চিকিৎসার ব্যবস্থাও করেছে তারা।
‘আপন ঘর’ সংস্থার একটি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৪৭ জন অসহায় মানুষকে উদ্ধার করে তাদের মধ্যে ৩০ জনকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সংস্থাটি। বর্তমানে সংস্থাটির তত্বাবধানে রয়েছেন ১২ জন মহিলা ও ৫ জন পুরুষ। মোট ১৭ জন সেবাপ্রার্থীর দেখভালের জন্য ‘আপন ঘর’ ৯ জন কর্মী নিয়োগ করেছেন।
এসব সেবাপ্রার্থীদের তদারকি, প্রতিষ্ঠানের কর্মীদের সম্মানী ও প্রতিষ্ঠানের আনুষাঙ্গিক খরচ প্রায় ৩ লাখ টাকা। দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দান ও আর্থিক সহায়তায় এসব খরচ মিটিয়ে আসছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় রমজান মাস উপলক্ষে দেশের সামর্থবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছে সংস্থাটি। ‘আপন ঘর’-এর সংগঠক মো. সাইফুল আলম বলেন, ‘রমজান মাসে দান-সদকা ও জাকাত আদায় করলে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়। মানুষের কল্যাণে আমাদের সংস্থাটি কাজ করছে। এই রমজানে মানুষের কল্যাণের নিয়তে ‘আপন ঘর’-এ আপনার দানের অর্থ পাঠিয়ে মানবতার পাশে দাড়ান।’
সহায়তা পাঠানোর মাধ্যম
ব্যাংক হিসাব:
Account Name : Apon Ghar
Account Type : Current
Account Number : 0371020025247
Routing No.15263379
SWIFT Code: ALARBDH
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Mohammadpur Krishi Market Branch, Dhaka
Note: Plz mentioned if the amount given is from Jakat Fund as we are maintaining a seperate Jakat Account.
bKash nos ( personal).:
Sumon: 01735645973
Abir: 01727925643