• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রাথমিকে রমজানের ছুটি নিয়ে যা জানা গেল

প্রাথমিকে রমজানের ছুটি নিয়ে যা জানা গেল

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রমজানে ছুটির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ছুটি বাড়ছে না। আগামী ২২ এপ্রিল (২০ রমজান) পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, মাধ্যমিক স্তরে রমজানের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে শুনেছি। কিন্তু প্রাথমিকে ছুটির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া, আমরা অনেক আগে থেকেই বলছি প্রাথমিকে ২০ রমজান পর্যন্ত ক্লাস চলবে।

এর আগে পুরো রমজান ছুটি চেয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চৈত্র মাসের প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য হবে।

০৪ এপ্রিল ২০২২, ০৪:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।