টালমাটাল শ্রীলঙ্কা, রাজাপাকসের পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি- সংগৃহিত
ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। দায়িত্ব ছেড়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বর্তমানে দেশটিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকশ গুণ পর্যন্ত।
এরই মধ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। রবিবার (৩ এপ্রিল) রাতে এক বৈঠকের পর তারা পদত্যাগ করেন।
দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।
খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে সৃষ্ট জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিন জনও রয়েছেন। তারা হলেন, রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল।
এদিকে জনরোষে মন্ত্রিসভার ২৬ সদস্যর পর পদত্যাগের পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নির্ভাদও পদত্যাগ করেছেন। সোমবার এক টুইট বার্তায় অজিত নির্ভাদ বলেন, দেশের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করায় আমি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিলাম।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে ক্ষমতায় আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবিতে রবিবার কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সদস্যরা।