• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে রমজানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তে পারে রমজানের ছুটি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস চালু রাখার সরকারি সিদ্ধান্ত পুর্নবিবেচনা করা হচ্ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কয়েকদিন বাড়তে পারে বলে জানা গেছে।

রবিবার (৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, স্কুল-কলেজের ছুটি সমন্বয়ের জন্য বলেছেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ছুটি বাড়তে পারে।

এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

০৩ এপ্রিল ২০২২, ০৪:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।