• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

রাজধানীসহ ছয় বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

রাজধানীসহ ছয় বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ছয় বিভাগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

৩১ মার্চ ২০২২, ০৪:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।