• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

রমজানে সিএনজি স্টেশন খোলা থাকবে যখন

রমজানে সিএনজি স্টেশন খোলা থাকবে যখন

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসের শুরু থেকে প্রতিদিন নতুন নিয়মে চলবে দেশের সব সিএনজি স্টেশন। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। ঈদুল ফিতর পর্যন্ত বহাল থাকবে।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা হতে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই সাথে বিজ্ঞপিতে, জনসাধারণের সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলা বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

৩০ মার্চ ২০২২, ০২:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।