করোনার টিকা পেলেন প্রায় ১৩ কোটি মানুষ
প্রতিকী ছবি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছে ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এছাড়া এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৮ মার্চ) সারা দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৯৫ হাজার ৬০৫ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৪ লাখ ৫৯ হাজার ৩০৯ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৮৩ হাজার ৪৪৪ জনকে।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৫ হাজার ৪১৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছেন ২৩ লাখ ১৯ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ১৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৪ লাখ ৪০ হাজার ৭২১ জন। গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।