• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

গুগুল ডুডলে উড়ছে লাল সবুজের পতাকা

গুগুল ডুডলে উড়ছে লাল সবুজের পতাকা

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশের ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে ‘গুগল’। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। ডুডলের অ্যানিমেশনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। ডুডলে মাউস কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২২ ’।

২৬ মার্চ ২০২২, ০২:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।