• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সাগরে গভীর নিম্নচাপ, ধেঁয়ে আসছে ‘অশনি’

সাগরে গভীর নিম্নচাপ, ধেঁয়ে আসছে ‘অশনি’

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে দেশের দক্ষিণ উপকূল ও মিয়ানমারের দিকে এগিয়ে আসছে। গত ২৪ ঘণ্টায় উপকূলের দিকে ২২৫ কিলোমিটার এগিয়েছে নিম্নচাপটি।

সোমবার (২১ মার্চ) সকালে নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এই ধারা অব্যাহত থাকলে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘অশনি’। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলংকা। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশের দক্ষিণ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

২১ মার্চ ২০২২, ০৭:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।