• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

টিসিবির তেল-চিনি-ডাল গুদামে মজুদ করায় ব্যবসায়ী আটক

টিসিবির তেল-চিনি-ডাল গুদামে মজুদ করায় ব্যবসায়ী আটক

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় এক মুদি দোকানের গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামের মালিককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ মার্চ) সকালে বোর্ড বাজারের মা জেনারেল স্টোরের গুদাম থেকে তেল, চিনি ও ডাল জব্দ করে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার ইলতুৎমিশ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপর ওই দোকানের মালিক শাহীনের গুদাম থেকে ৯২ লিটার তেল, ৯৮ কেজি চিনি ও ৯২ কেজি ডাল জব্দ করা হয়েছে। এ সময় দোকানের মালিক শাহীন কে আটক করে পুলিশ।

২১ মার্চ ২০২২, ০৭:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।