করোনায় আবারও মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১১৬
প্রতিকী ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে আবারও করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। ফলে মোট মৃতের সংখ্যা যা ছিল, তাই রয়েছে।
এ ছাড়া একই সময় দেশে নতুন করে ১১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।
সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।