• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ‘বউ মেলা’

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ‘বউ মেলা’

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে এ মেলা।

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে এ বউ মেলা শুরু হয়েছে। চলবে সোমবার (২১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত। মেলায় শত শত বউ-শাশুড়ি কেনাকাটা করতে ভীড় করছেন।

শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারের মুতাওল্লি আব্দুল হাই সরকার গণমাধ্যমকে বলেন, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহ.) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন শনিবার থেকে ওই ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, মেলায় হাজার হাজার নারীদের উপস্থিত হন। বিশেষ করে তিনদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকায় বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।

২০ মার্চ ২০২২, ০৮:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।