• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

করোনায় তিনজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় তিনজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৭ জনে।

এ ছাড়া একই সময় দেশে নতুন করে ৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনিবার শনাক্তের সংখ্যা ছিল ৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জন।

রবিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০ মার্চ ২০২২, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।