• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, চার লাশ উদ্ধার

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, চার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি লঞ্চ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।

রবিবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে সোনাকান্দা এলাকায় কয়লা ঘাটের কাছে এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, রূপসী-৯ নামের একটি কার্গো জাহাজ যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে মাঝনদীতে লঞ্চটি ডুবে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধারকাজ শুরু করেছে। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ ও নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, “দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে এমভি আফসার উদ্দিন-২ মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সোনাকান্দা এলাকায় রূপসী-৯ জাহাজটি পেছনে লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়।”

২০ মার্চ ২০২২, ০৪:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।