• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সাগরে লঘুচাপ : নিম্নচাপে পরিণত হলেই উপকূলে সতর্কতা

সাগরে লঘুচাপ : নিম্নচাপে পরিণত হলেই উপকূলে সতর্কতা

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত মহাসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘুর্ণিঝড় ‘আসানি’ বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল হয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে দেশের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাজেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চট্টগ্রামের সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

১৯ মার্চ ২০২২, ০৮:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।