চট্টগ্রামে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ
প্রতিকী ছবি
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই ‘এমভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে সাত নাবিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাত নাবিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তা।