শবে বরাতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
প্রতিকী ছবি
আগামীকাল শুক্রবার পবিত্র শবে বরাত পালিত হবে। শুক্রবার দিবাগত রাতে সারাদেশে দোয়া মাহফিল, জিকির-আসগার, বিশেষ নামাজ ও ইসলামী জলসার মধ্যদিয়ে দিবসটি পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এ ছাড়া শবে বরাত উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে বরাত-এর গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ প্রতিরোধে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে এসব অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।