তুরাগ এক্সপ্রেসে ঢাকায় চলে আসা শিশুটি বাড়ি ফিরতে চায়!
ছবি- উদ্ধার হওয়া শিশু।
জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে এসেছিল শিশুটি। গত মঙ্গলবার রাতে ওই শিশুকে কমলাপুর রেলওয়ে স্টেশনে পাওয়া যায়। পরে তাকে কমলাপুর থানা হেফাজতে রাখা হয়। শিশুটির আনুমানিক বয়স আড়াই বছর।
কমলাপুর রেলওয়ে থানার এসআই রিয়াজ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে চেপে শিশুটি ঢাকায় চলে আসে। তার বয়স আনুমানিক আড়াই বছর হবে। শিশুটির খোঁজ চেয়ে কেউ এখনো যোগাযোগ করেনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শিশুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। শিশুটির পরিচয় জানা যায়নি। তাকে নিরাপদ ও শিশুবান্ধব স্থানে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হবে।’