কাবা শরিফ প্রথম দেখায় দোয়া—বাস্তবতা কী?
কাবা শরিফ মুসলমানদের পবিত্রতম স্থান, যেখানে দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ। অনেকের মধ্যে প্রচলিত আছে, জীবনে প্রথমবার কাবা দেখেই যে দোয়া করা হবে তা অবশ্যই কবুল হবে। তবে আলেমদের মতে, এ ধারণার পক্ষে কোনো সহী হাদিস নেই। ইসলামী সূত্রে জানা যায়, কাবার ভেতর, মাকামে ইবরাহিম, মুলতাজেম ও হাজরে আসওয়াদের মতো স্থানগুলোতে দোয়া কবুল হওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমবার কাবা দেখার সময় মানুষের হৃদয় আবেগে ভরে যায় এবং মন অত্যন্ত নরম হয়ে থাকে। এ অবস্থায় একনিষ্ঠভাবে করা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এটি নিশ্চিত নয় যে, প্রথম দেখাতেই করা দোয়া অবশ্যই কবুল হবে। তাই এ ধারণাকে সুন্নত মনে করা সঠিক নয়।