• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

ফুটবল মাঠে মারামারিতে ১৭ জনের মৃত্যু

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ফুটবল মাঠে হটকারি দর্শকদের সংঘর্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। ন্যাক্কারজনক ও হৃদয়বিদারক এমন ঘটনার জন্ম দিল মেক্সিকো। শনিবার (৫ মার্চ) দেশটির দুই ফুটবল ক্লাব কোয়ারেতারতো ও আটলাসের ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন হাজার হাজার দর্শক। খেলার দ্বিতীয়ার্ধে গ্যালারিতে বিবাদে জড়িয়ে পড়ে উভয় দলের সমর্থকরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, মারামারিতে জড়িয়ে দর্শকরা মাঠেও নেমে পড়েন। এসময় পুরো স্টেডিয়ামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

টিওআইসি স্পোর্টস বলছে, প্রথমে মাঠে দুই দলের সমর্থকরা বিবাদে জড়ান। এরপর এটলাসের এক গ্রুপ বিপক্ষ দলের সমর্থকদের ওপর হামলা করে। কিছুক্ষণ পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়ান।

সংঘর্ষে উভয়পক্ষের সমর্থকরা ছুরি, রড ও ছোট ছোট অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এরই মধ্যে এ সংঘর্ষের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

০৬ মার্চ ২০২২, ০৫:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।