• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ইরানের দাবি: মার্কিন ড্রোন ভূপাতিত, এফ-৩৫ লক্ষ্য করে গুলি

ইরানের দাবি: মার্কিন ড্রোন ভূপাতিত, এফ-৩৫ লক্ষ্য করে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা দেশের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে অনুপ্রবেশকারী আরও কয়েকটি সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে গুলি চালানোর কথাও জানিয়েছে তারা।

আইআরজিসির সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের আকাশসীমায় প্রবেশ করলে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দ্রুত ব্যবস্থা নেয়। এ সময় একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি আরকিউ-৪ ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। তবে এসব ঘটনা ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি আইআরজিসি। এখন পর্যন্ত এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২৬ মে ২০২৬, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।