• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোমে মোদি-মেলোনির সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত, ছবি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

রোমে মোদি-মেলোনির সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত, ছবি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার রোম সফরে পৌঁছালে নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্জিয়া মেলোনি। সফরের শুরুতেই দুই নেতা নৈশভোজে অংশ নেন এবং পরে ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। সেখানে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন দুই নেতা। মেলোনি এক্সে মোদির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগতম, বন্ধু!” ছবির পেছনে আলোকসজ্জায় সজ্জিত কলোসিয়াম দেখা যায়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অন্যদিকে মোদিও নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদারের আশা প্রকাশ করেন। দুই নেতার আন্তরিক মুহূর্ত নিয়ে সামাজিক মাধ্যমে নানা মজার মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ ছবিগুলোকে সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ এটিকে নতুন কূটনৈতিক বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

২০ মে ২০২৬, ০৬:১৭পিএম, ঢাকা-বাংলাদেশ।