• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানে হামলার পরিকল্পনা সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা সাময়িক স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার নির্ধারিত ইরানবিরোধী সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধে হামলা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যেকোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্প আশা প্রকাশ করেন, এমন একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ ছাড়াই সমাধান হলে সেটিই হবে সবচেয়ে ইতিবাচক পথ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ বিমান হামলা চালিয়েছিল।

১৯ মে ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।